বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমের বিজয়ে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ   |   ৩৭ বার পঠিত
বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমের বিজয়ে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি:

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ আসনে ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি বলেন, জনগণের সমর্থন ও ঐক্যের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

 

১১ দলীয় জোট সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আব্দুল আলিম, খেলাফত মজলিশের উপদেষ্টা মুজাজ্জাজ নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিশের গুরুদাসপুর উপজেলা সভাপতি মাওলানা জামীল আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. সবুজ রানা, বড়াইগ্রাম উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন নাটোরী, উপদেষ্টা ওমর ফারুক, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, কেন্দ্রীয় সংগঠক আমির হামজা, জেলা সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী তাহাস, বড়াইগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক নুহু ইসলাম, জেলা যুব শক্তির সচিব শারমিন আক্তার, সংগঠক সেতু খাতুন এবং খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম।

 

সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিমকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।