ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা, বক্তব্য এমপি আবু সাইদ চাঁদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ণ   |   ৬৩ বার পঠিত
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা, বক্তব্য এমপি আবু সাইদ চাঁদের

মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ:


রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে এবং ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে।

 

রোববার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী ও মুসল্লি অনুষ্ঠানে অংশ নেন।

 

এমপি চাঁদ বলেন, ইসলামের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং এ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং যেকোনো প্রয়োজনে তার কাছে আসার আহ্বান জানান।

 

তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ তুলে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন।

 

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।