|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৬ ০৫:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৬ ০১:৫৮ অপরাহ্ণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশের মধ্যে সুনামগঞ্জ ৪র্থ


জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশের মধ্যে সুনামগঞ্জ ৪র্থ


সুনামগঞ্জ, ৪ মাচ, ২০২৬ (বাসস) : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশের মধ্যে ৪র্থ হয়েছে সুনামগঞ্জ। জন্ম ও মৃত্যু নিবন্ধনের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে গত ফেব্রুয়ারি মাসে ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জ ৪র্থ স্থান অর্জন করেছে।

 

সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসে ৪ হাজার ৪৫৭ নিবন্ধনের প্রত্যাশা ছিল। জন্মের ১ বছরের মধ্যে ৩ হাজার ৭১৯টি ও ১ হাজার ৪৯৬টি মৃত্যু নিবন্ধন করা হয়েছে। মৃত্যুর এক বছরের মধ্যে নিবন্ধন হয়েছে ১ হাজার ৫৭৪টি। জন্ম নিবন্ধন  ৮৩% ও মৃত্যু নিবন্ধন ১০৫%।

 

সুনামগঞ্জ পৌর প্রশাসক অসিম কুমার বণিক বলেন-সীমিত সাধ্য নিয়ে চেষ্টা করছি আমরা নাগরিকদের সবো দিতে। দায়িত্ব নেয়ার পর থেকে পৌর এলাকার বাসিন্দাদের জরুরি সেবা দেওয়ার জন্য সকল সেক্টরকে সচল করার চেষ্টা করছি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬